সফল অনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের মধ্য দিয়ে প্রেমিকের বাড়িতে সাত দিনের অনশনের ইতি টানলেন মধু রানী বিশ্বাস (১৮)। গত রোববার রাতে সালিস-বৈঠক শেষে মৃত্যুঞ্জয় বর্মণের সঙ্গে তাঁর বিয়ে হয়। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার অভয়নগর গ্রামে। মৃত্যুঞ্জয়ের সঙ্গে মধু রানী বিশ্বাসের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় ১৯ এপ্রিল রাতে মৃত্যুঞ্জয়ের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেন। বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।