প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষা ও গবেষণাবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শনিবার বক্তারা বলেন, প্রকৌশলবিদ্যার নতুন বিষয় নিয়ে নীতিনির্ধারকেরা প্রশংসা করেন। তবে এ বিষয়ে বরাদ্দ দেওয়ার সময় বিশেষ কোনো রসদ দেন না। প্রকৌশলবিষয়ক নতুন বিষয় খোলার ক্ষেত্রে শুধু দাতাদের প্রেসক্রিপশন নয়; বরং এশিয়ার সব দেশের অভিজ্ঞতা নিতে পারেন সরকার ও নীতিনির্ধারকেরা। সম্মেলনে ‘একুশ শতকে বাংলাদেশের প্রকৌশল শিক্ষাব্রতীদের চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ইকবাল মাহমুদ।