সফল নারীদের সম্মাননা দেবে আরএফএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজমা চৌধুরী, শরীফুল ইসলাম, চিত্রনায়িকা মৌসুমী
উজমা চৌধুরী, শরীফুল ইসলাম, চিত্রনায়িকা মৌসুমী

কর্মক্ষেত্রে সফল নারীদের সম্মাননা দেবে প্লাস্টিকের গৃহস্থািল সামগ্রী, কাস্ট আয়রন, পিভিসি ও ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরএফএল৷ এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম৷ ১০টি ক্যাটাগরিতে সফল নারীদের এ সম্মাননা দেওয়া হবে৷ সম্প্রতি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়৷ এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম, আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী, ব্র্যান্ড ফোরামের মহাব্যবস্থাপক (জিএম) লিটন বাউলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷