সফল নারীরা সংবর্ধিত
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর ফেনী, পটিয়া ও মহেশখালী উপজেলার ১০ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় তাদের এই সম্মাননা জানানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনী: আন্তর্জাতিক নারী ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজ উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ ‘জয়িতা’ নারীকে সম্মাননা জানিয়েছে ফেনী জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দাকার। বক্তব্য দেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল হক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জুলেখা বেগম। সংবর্ধিত পাঁচ নারী হলেন আমেনা খাতুন, বিবি ফাতেমা, জান্নাতুল বাকি, রহিমা আকতার ও রাশেদা আকতার।
পটিয়া: নানা ক্ষেত্রে অবদানের জন্য পটিয়ায় পাঁচ জয়িতার হাতে ক্রেস্ট, সনদ ও ফুল তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়ার ইউএনও রোকেয়া পারভীন। সভা পরিচালনা করেন মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিচ মিয়া, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, পৌরসভার মেয়র হারুনুর রশিদ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফজল আহমেদ চৌধুরী প্রমুখ। জয়িতা হিসেবে সম্মাননা পাওয়া নারীরা হলেন খরনা গ্রামের রোজি আকতার, চরপাথরঘাটার রোকসানা আকতার, জঙ্গলখাইনের চেমন আরা বেগম, সুচক্রদণ্ডী গ্রামের দিলুয়ারা বেগম ও ভাটিখানের জেসমিন সুলতানা প্রমুখ।
মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার ৮ ইউনিয়নের পাঁচ সফল নারীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামের প্রতিবন্ধী রাশেদা বেগম, হোসনে আরা খানম, মোহছেনা বেগম, মোর্শেদা বেগম ও কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মনোয়ারা বেগম। সংবর্ধনা উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম আরা দুলারী, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রমুখ।