সফিউদ্দীন আহমেদের কুলকানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার তাঁর ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২১ নম্বর বাড়িতে (পুরান গ্যালারি চিত্রক)। বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোডের জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জামাল মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কমনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন। কুলখানিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ দেশের প্রায় সব জ্যেষ্ঠ ও নবীন শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীও মরহুমের আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শনিবার ১৯ মে সফিউদ্দিন আহমেদ ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।