সফিউদ্দীন আহমেদের জন্মবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ৯৫তম জন্মবার্ষিকী আজ ২৩ জুন। ১৯২২ সালের এই দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
সফিউদ্দীন আহমেদ বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয়। ছাপচিত্রের পাশাপাশি রেখাচিত্র ও তেলচিত্রের ক্ষেত্রেও তিনি অবদান রাখেন। দুই ক্ষেত্রেই তাঁর আছে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা, বিপুল, অনুশীলন ও গভীর অভিনিবেশ।
দেশ ও দেশের বাইরে অনেক সম্মানে ভূষিত হয়েছেন সফিউদ্দীন আহমেদ। এর মধ্যে ১৯৭৮ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ২০১২ সালের ২০ মে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি