সফিপুরে সুতার গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের ইসলাম প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিংয়ের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের দাবি, গুদামটিতে প্রায় ৫৫০ টন সুতা ছিল।
আজ বুধবার রাত পৌনে আটটার দিকে গুদামের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ইসলাম প্যাকেজিংয়ের পরিচালক (টেকনিক্যাল) রাজকুমার জানান, প্রায় ২০ কোটি টাকার বেশি অর্থমূল্যের সুতা ছিল গুদামটিতে।
কালিয়াকৈর দমকল স্টেশনের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, দমকল বাহিনীর কালিয়াকৈর, সাভার ইপিজেডের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন জ্বলছে।