সব আইন উৎপাটন করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তবে দলের আমির মতিউর রহমান নিজামী বলেছেন, বর্তমান সরকারের পতনের জন্য আন্দোলনের কোনো প্রয়োজন নেই। ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রের মহড়া, টেন্ডারবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডই সরকার পতনের জন্য যথেষ্ট। আর দলের সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান দেশের সব আইন উৎপাটন করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।গতকাল বুধবার পৃথক আলোচনা সভায় জামায়াত নেতারা এসব কথা বলেন। জামায়াত ঘোষিত নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জামায়াতের নেতারা অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ ব্যাপক হারে নারী নির্যাতন করছে। পুলিশ কিছুই করছে না। আর গত সন্ধ্যায় বড় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের বাছাই করা সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বত্তৃদ্ধতা করেন নিজামী। জামায়াতের আলোচনা: প্রধান অতিথির বক্তব্যে আলী আহসান মুজাহিদ দাবি করেন, বর্তমান সরকারের ১৫ মাসে দেশে তিন হাজার ৪৫২ জন নারী ধর্ষিত হয়েছে, ১৪ হাজার ৮৩৬ জন নারী নির্যাতিত হয়েছে। দেশে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু নারী-শিশু নির্যাতন বন্ধের ব্যাপারে সরকার কিছুই করছে না। কারণ, তারা নারী নির্যাতনের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতা ও সহযোগী।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকারের কাছে অনুরোধ জানাতে আমরা নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করছি না, আজকে দিবস পালনের মাধ্যমে মানুষকে অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।’দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চেয়েছিলাম। কিন্তু তার দরকার হবে না। ছাত্রলীগ যা শুরু করেছে, তাতে তারাই এই সরকারের পতনের জন্য যথেষ্ট।’সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান বলেন, বাংলাদেশের সব আইন-কানুনকে উৎপাটন করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। যত দিন কোরআনের আইন, আল্লাহর বিধান চালু না হবে তত দিন নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে না বলে দাবি করেন তিনি।ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান।শিবিরের সভায় নিজামী: ছাত্রলীগ ও যুবলীগের নানা কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে নিজামী বলেন, যারা ছাত্রশিবিরের কর্মীদের সঙ্গে শত্রুতা করছে ভালো আচরণ দিয়ে তাদের সর্বোত্তম বন্ধুতে পরিণত করতে হবে। কারও পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। হামলা, মামলা যাতে তাদের একাডেমিক যোগ্যতা অর্জনকে ব্যাহত করতে না পারে তার জন্য সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিতে হবে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, প্রচার সম্পাদক তাসনীম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।