সব ঈদের জামাতে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায় বক্তব্য দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। ছবি: প্রথম আলো
বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায় বক্তব্য দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। ছবি: প্রথম আলো

প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সব ঈদের জামাতে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে এসে বেলা একটার দিকে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায় তিনি এসব কথা বলেন।

এ সময় আইজিপি বলেন, যানবাহনের চাপ কম থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বাভাবিক সময়ের চেয়ে ভালো আছে। ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে। এ ছাড়া ঈদ সামনে রেখে এবার গরুর গাড়িতে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। মহাসড়কে চুরি, ডাকাতি ও মলমপার্টির দৌরাত্ম্য নেই। হাইওয়ে নিরাপত্তাব্যবস্থা ভালোভাবে চলছে। ঈদের পর পুরো সপ্তাহ এ ব্যবস্থা চলবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, জঙ্গিদের খুঁজে বের করার কাজ চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন মৌলভী প্রমুখ।