সব উপজেলায় প্রতিবন্ধী স্কুল চালুর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রত্যেক উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল চালু করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি মন্ত্রণালয় থেকে যেসব প্রান্তিক বঞ্চিত, এতিম এবং অসহায় ছেলেমেয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে, তাদের বেকারত্ব কমানোর জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানোর সুপারিশ করে। পাশাপাশি ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ১ হাজার ২৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর বার্ষিক প্রবৃদ্ধি ও শ্রান্তি-বিনোদন ভাতা দেওয়ার সুপারিশ করে।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, মো. আবদুল মতিন, লুৎফা তাহের ও সৈয়দা সায়রা মহসীন উপস্থিত ছিলেন।