সব উপসচিব ও ইউএনও ফোন ভাতা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার উপসচিব ও সমমর্যাদার কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাসিক ফোন-ভাতা দেবে। একজন কর্মকর্তা প্রতি মাসে এই ভাতা বাবদ ৪০০ টাকা পাবেন। প্রতি মাসের বেতনের সঙ্গে এই টাকা নেওয়া যাবে।গত ১৭ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে। ভাতা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার মুঠোফোন বা ল্যান্ডফোনের নম্বর সংশ্লিষ্ট দপ্তরপ্রধান ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রসঙ্গত, জেলা প্রশাসক (উপসচিব), যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিবেরা আগে থেকেই ফোন-ভাতা পেয়ে আসছেন।