সব কটি ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের সব কেন্দ্রই (৮৯টি) ঝুঁকিপূর্ণ। এ কারণে এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন করা হবে। উপজেলায় ভোটারসংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৯২৬। এখানে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি