সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে ১০টি কেন্দ্রের সব কটি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। জেলা নির্বাচন কর্মকর্তা ও সিঙ্গাইর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান জানান, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ অভিযোগে দায়ের করা একটি রিট আবেদনের কারণে নির্বাচন স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই স্থগিতাদেশ আবার স্থগিত করে দেন। এরপর নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান বলেন, ১০টি কেন্দ্রের জন্যই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, এ পৌরসভায় তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে।