
মেঘনা নদীর পাড়ে সারি সারি হোগলার চাটাই পাতা। পাড়জুড়ে বসে-দাঁড়িয়ে অপেক্ষায় অনেক মানুষ৷ সবার চোখ নদীর দিকে। এই চাটাই মুড়েই প্রিয়জনের দেহ নিয়ে যেতে হবে কাউকে কাউকে। চার থেকে সাড়ে চার শ গজ দূের নদীর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় খুঁজে চলেছে ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের৷
গত বৃহস্পতিবার বিকেলে এমভি মিরাজ-৪ ডুবে যায়৷ এর পর থেকেই নিখোঁজ যাত্রীদের স্বজন আর আশপাশের উৎসুক মানুষের অপেক্ষা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রামের মেঘনার পাড়ে। ঘটনার পর থেকে বিকেল গড়িয়ে রাত, রাত গিড়য়ে আরেকটি দিনও পার হয়ে গেল। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ৷ কারও কারও চোখের কোণে নোনাপানি থেকে জমা লবণ সাদা দাগ হয়ে জমে আছে৷ লঞ্চ উদ্ধার হয়নি। কখনো েক্ষাভে ফেটে পড়েছেন স্বজনেরা, কখনো বিলাপ করছেন৷
নদীর পাড়ে তাঁবু গেড়েছে গজারিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। কর্মকর্তারা চেয়ার-টেবিল নিয়ে লাশ আর জীবিত উদ্ধার হওয়া মানুষের হিসাব-নিকাশ করছেন৷ রোদ-গরম থেকে স্বজনহারাদের বাঁচাতে স্থানীয় লোকজন বাঁশ আর বস্তা দিয়ে মাথার ওপর অস্থায়ী ছাউনি তৈরি করে দিয়েছেন। খাবার আর পানি নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন অনেকে।
মৃত ব্যক্তিদের অপেক্ষায়: বৃহস্পতিবার রাত সোয়া একটা। মেঘনার পাড়ে হোগলার চাটাইয়ের ওপর বসে থাকা মানুষগুলোর বেশির ভাগই নীরব। তখনো প্রশাসনের টেবিলের সামনে পড়ে রয়েছে চারটি পরিচয় না-জানা মরদেহ। জেনারেটরের একঘেয়ে শব্দ ছাপিয়ে কোনো একটি চাটাই থেকে বিলাপের শব্দ আসছে, ‘ওের আল্লাহরে, ও আমার সোনারে-জাদুরে, তুই কনে গেলিের।’ মাঝেমধ্যে কেউ একজন হেঁচকি তুলে কাঁদছেন। ভেসে আসছে মুঠোফোনের টুকরো সংলাপ, ‘লাশ দুইডা উডাইছে, এহনতরি ওর মুখ তো দ্যাখলাম না।’ আরেকজন চোখ মুছতে মুছতে মুঠোফোনে বলছেন, ‘হ, সিএনজি রাখছি পাইলে রাইতেই রওনা দিমু।’
এর মধ্যেই হঠাৎ সাইরেন বাজিয়ে এল একটি নৌকা, মানে আরও এক বা একাধিক লাশ। বসে থাকা স্বজনেরা দৌড়ালেন। আবার বিলাপ। নৌকা থেকে নামানো হলো ১২-১৩ বছরৈর এক কন্যাশিশুর দেহ। কমলা রঙের ফ্রক, কোঁকড়ানো চুল৷ বাঁ-হাতে কয়েকটি চুড়ি৷ দেহ নিথর কিন্তু চুড়িগুলো রিনঝিন শব্দ তুলছে৷ দেখে কেউ মুখ চেপে কাঁদলেন, কেউ দীর্ঘশ্বাস ছাড়লেন। কেউ নিজের স্বজন বলে দাবি করলেন না। পুলিশ লাশের ছবি তুলে, উচ্চতা, গায়ের রং ইত্যাদি বিবরণ লিখল। ডোম ডেকে লাশ বডি ব্যাগে ঢুকিয়ে ফেলা হলো।
আবারও নৌকার সাইরেন বাজে। আবারও ছুটে যান সবাই। এভাবেই ২৪ ঘণ্টা পার। রাতে নদীর ঠান্ডা বাতাস আর দিনে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অপেক্ষমাণ কেউ কেউ।
নতুন জীবন পাওয়া: রাতেই বাঘাইকান্দি গ্রামের স্থানীয় তরুণেরা লাশের খোঁজে আসা মানুষের জন্য পাউরুটি আর পানি নিয়ে এসেছেন। কেউ নিচ্ছেন, কেউ ফিরিয়ে দিচ্ছেন। মেয়ে শিরীন বেগম আর সাত বছরের নাতি আল আমিনের অপেক্ষায় থাকা সানু বেগম হাতে পাউরুটি নিলেও মুখে তুলতে পারছেন না৷ এক তরুণ বললেন, ‘খালাম্মা খান, আবার কহন খাওন পান, না-পান।’ ডুঁকরে কেঁদে ওঠেন সানু বেগম ‘আমার মাইয়াডা নাই, আমাের আদর করে কে আর খাইতে দিব।’
জানা গেল সানু বেগমের মেয়ে শিরীন, তাঁর স্বামী মোহাম্মদ আলী ও তাঁদের একমাত্র ছেলে আল আমিন শরীয়তপুরের সুরেশ্বর যাচ্ছিলেন। সেখানে আলীর গ্রামের বাড়ি। লঞ্চ ডুবে গেলে আলী পাড়ে উঠতে পারলেও শিরীন আর আল আমিন পারেনি।
আলী প্রথম আলোকে বলেন, তাঁরা লঞ্চের মাস্টারের কেবিনে ছিলেন। আল আমিন বাবার হাত ধরে ছিল। তখন গ্রামের বাড়ি থেকে ফোন করছিল যে সেখানে ঝড়-বৃষ্টি হচ্ছে। আলী বলেন, ‘ঝড়ের কতা শুইনা আামি মাস্টাররে (লঞ্চের চালক) কইলাম ওই দিকে তুফান হইতাছে। এই সময় সামনে তাকায়া দেহি সামনের দুইডা লঞ্চ বামে চাপায়া রাখছে। আমিসহ আরও কয়েকজন মাস্টাররে বামে চাপাইতে কইলাম, সে হুনলো না। এই সময়ই ঢেউ, বাতাস আর বৃষ্টি শুরু হইল। প্রথমে বাতাসে একটা ধাক্কা দিল। লঞ্চ কাইত হইয়া গ্যালো, এরপর আরেকটা, ৩ নম্বর ধাক্কায় উল্টায়া তলা উপরে উইঠ্যা গেল। বউ-বাচ্চার হাত ছুইট্টা গেল। আমি ডুব দিয়া সাইডে আইলাম। ভাবি নাই যে উপরে উঠতে পারুম। এরপর সাঁতরাইয়া উপরে কল্লা ভাসাইলাম। দেহি লঞ্চ উল্টায়া ভাইসা রইছে। লঞ্চের তলার উপরে গিয়া একটু বইলাম৷ একটু পর দেহি লঞ্চও তলায়া যাইতাছে। সঙ্গে সঙ্গে পানিতে ঝঁাপ দিলাম। একটা বালু বোঝাই কার্গো যাইতাছিল। হ্যারা রশি ফেলল। আমিসহ পাঁচজন রশি ধরলাম। কিন্তু রশি বাইয়া উপ্রে উঠার শক্তি নাই। ১০ মিনিট রশি ধইরাই ছিলাম। কার্গোতে চারজন আছিল। হ্যারা আমাগো টাইনা তুলল। কার্গোতে উইডা আমি অজ্ঞান হইয়া গেছিলাম৷ এরপর লোকাল এক লোক আইসা আমাের হ্যার বাসায় নিয়া গেল, শুকনা কাপড়চোপড় দিল।’
বেঁচে ফেরা আরেকজন মোমিনুল ইসলাম সরদারের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ভেজা কাপড়ে কাঁপছিলেন। মোমিনুল প্রথম আলোকে বলেন, ‘আমি আর আমার ভাইয়ের ছেলে সুমন ছিলাম লঞ্চের দোতলায়। বেলা একটার দিকে সদরঘাট থেকে লঞ্চটা ছাড়ে। তিনটার দিকে ঝড়ে ডুবে যায়। লঞ্চে দুই থেকৈ আড়াই শ লোক ছিল। লঞ্চের ডেকে এক জায়গায় কিছু ছেলে তাস খেলছিল, কেউ বসে নদী দেখছিল। আমাদের গ্রামের আরও কিছু লোক ওই লঞ্চে ছিলেন। কারও একজনের বাড়ি থেকে ফোন করে বলা হইল গ্রামে ঝড় ওঠছে৷ তখন এলাকার দুইজনকে নিয়ে লঞ্চের কেরানির কাছে যাই। তাঁকে বলি, এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করি৷ কেরানি আমাদের ধমক দিয়ে বলে, আপনারা বেশি বুঝেন। আপনাদের কারণেই লঞ্চ ডুবে। যান িনচে যান। নিচে নামতে না-নামতেই ঝড়ের প্রথম ধাক্কাটা আসে। লঞ্চ বাম দিক কাত হয়ে যেতে থাকে। আস্তে আস্তে লঞ্চের তলা উপরে উঠে গেল। আমি আর সুমন লাফ দিই। সাঁতরে কিছু দূরে গিয়ে দেখি লঞ্চটা উল্টায়া রইছে৷ আমি সাঁতরায়া ডাঙ্গার কাছাকাছি চইলা আইছি। হঠাৎ আমি দম পাইতে ছিলাম না৷ তহন একজন কোইত্থিকা আইসা যেন আমাের তীের উঠাইল।’
মায়ের বোরকা নিয়ে ছোটা: গতকাল সকালের আলো ফুটতে না-ফুটতেই নদীর পাড়ে স্রোতের মতো লোকজন িভড় করা শুরু করেন। কারও ভাই, কারও বন্ধু, কারও মা-বাবা আর কারও সন্তান নিখোঁজ। নদীর পাড়ে পড়ে আছে উদ্ধার হওয়া বা মৃত মানুষগুলোর কিছু বোরকা, শার্ট, প্যান্ট ও শিশুদের পোশাক। সুমন নামের এক তরুণ ঘুরতে ঘুরতে পেয়ে যান একটা কালো রঙের বোরকা আর ওড়না৷ বোরকার গলায় সোনালি সুতোর কাজ করা। সুমন হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন, এগুলো তাঁর মা রাশিদা বেগমের বলে শনাক্ত করেন। কিন্তু মায়ের দেখা তখনো পাননি। উদ্ভ্রান্তের মতো ছুটে যান পুলিশের কাছে। পুলিশ এ রকম কোনো নারীর লাশ নেই বলে জানায়। মা বেঁচে আছে আশা নিয়ে সুমন হাসপাতালের দিকে ছোটেন।