সব দলের সাহায্য চাইলেন গোগৈ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে রাজ্যসভার শীতকালীন অধিবেশনেই যাতে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বিল পাস হতে পারে, এ জন্য দেশের সব রাজনৈতিক দলের কাছ থেকে সহায়তা চেয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ। গত শনিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ বলেন, ভূমি বিনিময় চুক্তি হলে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সীমানাবিষয়ক বিতর্কের অবসান হবে। এ ছাড়া এ চুক্তির ফলে ব্যবসা-বাণিজ্যের পরিমাণও বাড়বে। মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, অসম গণপরিষদ (এজিপি) ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চুক্তির বিষয়গুলো বিস্তারিত যাচাই না করেই বিরোধিতা করছে। দ্য হিন্দু।