প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার থেকে সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সব বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালনের পর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমাবেশ, সভা ও মিছিল করা যাবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল ক্যাম্পাসে মাইকিং করে সভা-সমাবেশ নিষিদ্ধের বিষয়টি জানায়।খোঁজ নিয়ে জানা যায়, আজ মঙ্গলবার বর্ধিত ফি আদায়ের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট করার কথা রয়েছে।