সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক অস্থিরতা ও সহিংসতা বন্ধের জন্য সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক নেতারা। সর্বধর্মীয় মঞ্চ গড়ে তুলতে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা। বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে সর্বধর্ম সম্প্রীতি সভার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্প্রীতি সম্মেলনে গতকাল শনিবার ধর্মীয় নেতারা এ মত দেন।
আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ধর্মের আধ্যাত্মিকতা উপলব্ধির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, যদি মানুষ ধর্মের বিশালত্ব ও মর্মবাণী প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারে, তাহলে মানুষের মধ্যে কখনোই ধর্ম নিয়ে সংঘাত-হানাহানির মনোভাব তৈরি হবে না।
সব ধর্মের প্রতিনিধিদের দিয়ে আয়োজক সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশে ইরানের কালচারাল অ্যাটাশে সৈয়দ মুসা হোসেইনি বলেন, সব ধর্মের ঐক্যের মধ্য দিয়েই সমাজে সম্প্রীতি গড়ে তোলা সম্ভব।