সব নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্থানীয় সব নির্বাচন দলীয়ভাবে হতে হবে। বিদেশে কোনো নির্বাচনই নির্দলীয় হয় না। ভবিষ্যতে বাংলাদেশেও সব ধরনের নির্বাচন দলীয়ভাবে হবে। রংপুরের পীরগঞ্জের জয় সদনে গতকাল সোমবার আওয়ামী লীগের এক কর্মিসভায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচন সম্পর্কে জয় বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগ ভোটে হারেনি, বরং ভোট বেশি পেয়েছে। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। কর্মিসভার শুরুতে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র জয়ী প্রার্থী মোনায়েম সরকার মানুকে ফুল দিয়ে বরণ করে নেন জয়।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এ কামাল প্রমুখ।