সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।
গতকাল মঙ্গলবার রাজধানীতে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে। এখনো ফল প্রকাশিত হয়নি। তার আগেই ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলো।