সব প্রতিবন্ধকতা দূর করে নারীকে এগোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ‘শিক্ষাবঞ্চিত মেয়েশিশু: প্রতিবন্ধকতা ও প্রতিকার’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘শুধু শিক্ষা নয়, সব ক্ষেত্রেই নারীকে তার যোগ্যতা ও দক্ষতা নিয়ে এগিয়ে যেতে হবে। নারীকে উন্নয়নের বাইরে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সুবিধাবঞ্চিত ও প্রান্তিক কন্যাশিশুরা যাতে বৈষম্যের শিকার না হয় সেদিকে শিক্ষকসহ সবার বিশেষ দৃষ্টি রাখতে হবে।’গতকাল বৃহস্পতিবার শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ মতবিনিময়ের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া ও গণসাক্ষরতা অভিযান। সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দের সভাপতিত্বে এতে মূল বক্তব্য উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তাছলিম আতাহার। বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) পরিমল সিংহ, আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক, সিলেটের শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ আহমেদ ও আবুল কাসেম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা, জেলা মহিলা পরিষদ সভানেত্রী শীলা রায়, কলেজ শিক্ষক চিত্তরঞ্জন তালুকদার, পৌর কাউন্সিলর আরতি তালুকদার প্রমুখ।মূল প্রবন্ধে বলা হয়, সব প্রতিবন্ধকতা দূর করেই নারীকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পরিবারে লিঙ্গবৈষম্য দূর করতে হবে। এ ছাড়া যৌন হয়রানি, নির্যাতন, বাল্যবিয়ে, যৌতুক রোধে সচেতনতা সৃষ্টি ও আইনি পদক্ষেপ নিতে হবে।