সব বিভাগে নায়েমের আঞ্চলিক শাখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব বিভাগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) আঞ্চলিক শাখা (রায়েম) খোলা হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম ও রাজশাহীতে স্থানও নির্বাচন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব বিভাগে আঞ্চলিক শাখা খোলা হবে। নায়েমের মহাপরিচালক অধ্যাপক শামসুর রহমান মিট দ্য প্রেস অনুষ্ঠানে গতকাল শুক্রবার এ তথ্য জানান।মহাপরিচালক বলেন, প্রতিটি আঞ্চলিক শাখার জন্য ৪২ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এটি পুরোপুরি নায়েমের বিকেন্দ্রীকরণ নয়। কিছু বিষয় শুধু ঢাকায়ই থাকবে। দুই বছরের মধ্যে এসব আঞ্চলিক কেন্দ্র চালু হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, এখন তথ্যপ্রযুক্তি-নির্ভর মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর তাঁরা জোর দিচ্ছেন এবং এ জন্য বিভিন্ন কাজও করছেন। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে একটি করে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনেরও আহ্বান জানান তিনি।নায়েম মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জিয়াউল হাসান, পরিচালক (গবেষণা) আজিজুর রহমান, পরিচালক (প্রশিক্ষণ) শেখ ইকরামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।