সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০১০ সালের বার্ষিক প্রতিবেদন পেশকালে তিনি এ আহ্বান জানান।এ সময় কমিশনের সদস্য আতফুল হাই শিবলী, মো. মুহিবুর রহমান, মোহাম্মদ মোহাব্বত খান, আবুল কাশেম ও মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন।ইউজিসির চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সর্বোচ্চ মান বজায় রাখতে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্রছাত্রীর সংখ্যার বিচারে উচ্চশিক্ষায় বাংলাদেশ বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।ইউজিসির চেয়ারম্যান জানান, এ পর্যন্ত ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস স্থাপন করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) বিশেষ সম্মানী দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।