সব মন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, রেলওয়ের ঘুষ কেলেঙ্কারিতে তোপের মুখে পড়ে সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করেন। কিন্তু তাঁকে আবারও মন্ত্রী করা হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, দুর্নীতির সঙ্গে সব মন্ত্রী জড়িত।গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শান্তিরহাটে চরহাজারী ইউনিয়ন বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মওদুদ আহমদ। তিনি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড, শেয়ারবাজার কেলেঙ্কারি, সৌদি দূতাবাসের কর্মকর্তা হত্যাকাণ্ড ধামাচাপা পড়ে যাচ্ছে। কোনো ক্ষেত্রেই আইন তার নিজস্ব গতিতে চলতে পারছে না।চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হারুনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই, বিএনপির নেতা কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। মওদুদ আহমদ বলেন, ইলিয়াস আলীর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। দেশের সরকার দুর্নীতিতে নিমজ্জিত। এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, ইচ্ছাকৃতভাবে তাদের চিহ্নিত করা হচ্ছে না।