সব মন্দ থেকে দূরে থাকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত পাবনার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা  ছবি: প্রথম আলো
সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত পাবনার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা ছবি: প্রথম আলো

মাধ্যমিকের ধরাবাঁধা গণ্ডি পেরিয়ে তোমরা এখন মুক্ত জগতের মানুষ। তোমাদের সামনে এখন দুটি পথ—ভালো ও মন্দ। জীবনের জন্য ভালো যা কিছু, সেগুলো বেছে নাও। সব মন্দ থেকে দূরে থাকো। প্রথম আলোর আয়োজনে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহযোগিতায় গতকাল শুক্রবার পাবনা, শরীয়তপুর, খুলনা ও বান্দরবানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে এসব আহ্বান জানান।

পাবনা: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আবদুস সাত্তার মিলনায়তনে সকাল নয়টায় বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, মাধ্যমিকের ধরাবাঁধা গণ্ডি থেকে বেরিয়ে তোমরা এখন মুক্ত। এখানে ভালো হওয়ার সুযোগ যেমন আছে, তেমনই সুযোগ আছে খারাপ হওয়ার। সবাইকে ভালোগুলো গ্রহণ করতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রথমা প্রকাশনের জ্যেষ্ঠ পাণ্ডুলিপি সম্পাদক আখতার হুসেন, সরকারি মহিলা কলেজের অধ্যাপক আখতার জামান, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জায়েদুর রহমান, কৃতী শিক্ষার্থী জাহীদ হাসান, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, টেলিটকের রাজশাহী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) আলভী ইসলাম, অধ্যাপক এ এস এম ফরিদ, বন্ধুসভার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

কৃতী শিক্ষার্থীদের শপথ করান বন্ধুসভার সহসভাপতি মুস্তাফিজুর রহমান। গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা আতিক। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালন করেন পাবনা বন্ধুসভার সভাপতি স্বাধীন মজুমদার।

শরীয়তপুর: সকাল নয়টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। বন্ধুসভার উপদেষ্টা জালাল উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের মাদক, ইভ টিজিং ও অ্যাসিড-সন্ত্রাসবিরোধী শপথ পাঠ করান। খাদিজা আক্তার লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুসভার সদস্যরা।

অতিথিদের সঙ্গে শরীয়তপুরের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা
অতিথিদের সঙ্গে শরীয়তপুরের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

বক্তব্য দেন পৌর মেয়র আবদুর রব মুন্সী, কালেক্টরেট পাবলিক উচ্চবিদ্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার, কবি মফিজুল ইসলাম, শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, টেলিটকের নির্বাহী কর্মকর্তা ছোহরাব হোসেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সাইফুল ইসলাম, অভিভাবক মতিউর রহমান প্রমুখ।
খুলনা: বেলা তিনটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম হলে খুলনা মহানগরসহ নয়টি উপজেলার এক হাজার ৮০০ শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেয়। এতে বক্তব্য দেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফিরোজ জামান চৌধুরী, টেলিটকের মার্কেটিং অ্যান্ড সেলস শাখার উপব্যবস্থাপক ফারুক আহমেদ পাটোয়ারী, খুলনা বন্ধুসভার সহসভাপতি সজীব মহলী ও সরকারি আজম খান কমার্স কলেজের ছাত্র মো. হাবিবুর রহমান। আলোচনার ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার সদস্য, কৃতী শিক্ষার্থী ও ক্লোজআপ তারকা পুলকের গান।
বান্দরবান: সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এ এস এম রফিকুল ইসলাম। তিনি মেধাবীদের শপথবাক্য পাঠ করান। আরও বক্তব্য দেন একই কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মোহামঞ্চদ ইয়াকুব, বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন চাকমা, উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, সাংস্কৃতিক কর্মী বীণাপাণি চক্রবর্তী, খুমী আদিবাসীদের একমাত্র ও প্রথম স্নাতক লেলুং খুমী, টেলিটকের বিপণন সহযোগী শহীদুল আলম, অভিভাবক সোমা দাশ প্রমুখ।

আজ ৭ সেপ্টেম্বর শনিবার

লালমনিরহাট

স্থান: জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার

সময়: সকাল ১০টা

লক্ষ্মীপুর

স্থান: নছির আহম্মদ ভূঁইয়া পৌর অডিটোরিয়াম

সময়: সকাল ১০টা

বাগেরহাট

স্থান: জেলা পরিষদ মিলনায়তন

সময়: সকাল ১০টা

চাঁপাইনবাবগঞ্জ

স্থান: শহীদ সাটু হল

সময়: সকাল সাড়ে নয়টা

আগামীকাল ৮ সেপ্টেম্বর রোববার

যশোর

স্থান: জিলা স্কুল মিলনায়তন

সময়: সকাল নয়টা এবং দুপুর সাড়ে ১২টা