সব মেডিকেলে চিকিৎসা মনোবিজ্ঞানী পদ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা পর্যায়ের সব মেডিকেল কলেজে শিগগিরই চিকিৎসা মনোবিজ্ঞানীর পদ সৃষ্টি করা হবে। সেবার মনোভাব নিয়ে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের যৌথ উদ্যোগে ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ: আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় মন্ত্রী বলেন, স্নেহ, মমতা, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে মানসিক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতে হবে। দেশের বেসরকারি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ চালু ও চিকিৎসা মনোবিজ্ঞানীর পদ সৃষ্টির জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।