সব যুদ্ধাপরাধীর বিচার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন জাতীয় সংকট চলছে। এই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবার আগে বিচার করতে হবে একাত্তরের সব যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীর। সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।গতকাল বুধবার বিকেলে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বাম মোর্চার জনসভায় বক্তারা এসব কথা বলেন। জনসভায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, তেল-গ্যাসসহ জাতীয় সম্পদ রক্ষা, কৃষি উপকরণের দাম কমানোসহ বিভিন্ন দাবি জানানো হয়।মোর্চার বরিশাল জেলা পরিচালনা পরিষদের সমন্বয়ক নৃপেন্দ্রনাথ বাড়ৈয়ের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহম্মেদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সদস্য বাবুল বিশ্বাস প্রমুখ।বক্তারা বলেন, স্বাধীনতার ৪০ বছর পার হলেও দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয়করণ, হত্যা, গুপ্তহত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও দমন-পীড়ন বন্ধ হয়নি। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। সর্বজনীন একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা আজও স্বপ্নই রয়ে গেছে। বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে নানা কৌশলে দেশের প্রাকৃতিক গ্যাস বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারও তা অব্যাহত রেখেছে। তেল-গ্যাস ও জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গড়ে তুলতে হবে প্রতিরোধ।