সব রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী এক মাসের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে আজ মঙ্গলবার থেকে এক মাস পর্যন্ত মিছিল-মিটিং, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।