সব শ্রেণীর ভোক্তা উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের দাম কয়েক দফা বাড়ানোয় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে ভোক্তারা। সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে কিছুই থাকছে না। তাই সব শ্রেণীর ভোক্তা উদ্বিগ্ন হয়ে পড়েছে। আর সবচেয়ে বেশি কষ্টে আছে গ্রামের দরিদ্র সাধারণ মানুষ। তেলের দাম যে পরিমাণে বাড়ছে, তার চেয়ে কয়েক গুণ বাড়ছে সব ধরনের পণ্যের দাম। এ ব্যাপারে সরকারের কোনো সঠিক মনিটরিং নেই। তেলের দাম বাড়ানোর অজুহাতে ব্যবসায়ীরা আরও অধিক মুনাফার জন্য দাম বাড়াছেন। রণজিৎ দত্ত: সাধারণ সম্পাদক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বরিশাল