সব সংস্থা একত্র হয়ে ‘সেভ দ্য চিলড্রেন’ নামে কাজ করছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অধিকসংখ্যক শিশুর স্বাস্থ্য, নিরাপদ শৈশব আর মানসম্পন্ন শিক্ষার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশে কর্মরত সেভ দ্য চিলড্রেনের সব কর্মসূচি ও কার্যক্রম একটি সংস্থা থেকে পরিচালিত হচ্ছে।১ অক্টোবর থেকে ‘সেভ দ্য চিলড্রেন’ নামে কাজ করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে সেভ দ্য চিলড্রেন ইউএসএ, সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক, সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া এবং সেভ দ্য চিলড্রেন ইউকে ভিন্ন ভিন্ন সংস্থার পরিচয়ে বাংলাদেশে কাজ করেছে।নতুন সেভ দ্য চিলড্রেনের পরিচালক ম্যাকগ্রাথ এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘শিশুদের জন্য কর্মসূচি আরও কার্যকরভাবে পরিচালনা এবং আরও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য বিশ্বব্যাপী পরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের পরিবর্তন আনা হয়েছে।’ বিজ্ঞপ্তি।