সব সন্ত্রাসের সঙ্গে আ.লীগ জড়িত: কর্নেল অলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলি আহমদ
অলি আহমদ

গুম-খুন ও আগুনে মানুষ পুড়িয়ে মারাসহ সব সন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
অলি আহমদ বলেন, ‘বর্তমানে দেশে আইন-কানুন বলতে কিছু নেই। যিনিই সরকারের সমালোচনা করছেন, তাঁর ওপরই নেমে আসছে নির্যাতন। এভাবে আর দেশ চলতে পারে না।’ তিনি দাবি করেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই শেয়ারবাজার ধ্বংস হয়েছে, ব্যাংকের টাকাও লুটে নিয়েছে।
অলি মনে করেন, বর্তমান সরকারদলীয় বেশ কয়েকজন মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে হত্যা, খুন, গুম, অপহরণের অভিযোগ উঠেছে। তাঁর মতে, বেইমানি বা মোনাফেকি করে আর যা-ই হোক, রাজনীতি হয় না।