প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, তিনি সব সাংবাদিক ও ব্যবসায়ীর উদ্দেশে বিরূপ মন্তব্য করেননি। তিনি সৎ, ন্যায়নিষ্ঠ এবং দেশের জন্য নিবেদিত সব সাংবাদিক বা ব্যবসায়ীর প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল।৬ এপ্রিল কয়েকটি জাতীয় দৈনিকে সাংবাদিকদের সম্পর্কে বাণিজ্যমন্ত্রীর বিষোদগারের বিষয়ে খবর প্রকাশিত হয়। এ সম্পর্কে গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো প্রতিবাদে বলা হয়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল সল্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রান্তিক লবণচাষিদের স্বার্থ রক্ষা করে আপনারা ব্যবসা করুন। কিছু অসৎ ব্যবসায়ী নিজেদের লাভের জন্য পণ্যের দাম বাড়িয়ে সাধারণ জনগণকে কষ্ট দিতে থাকে। একইভাবে কিছু অসৎ সাংবাদিকরাও তাদের উদ্দেশ্য পূরণের জন্য নেতিবাচক সংবাদ প্রকাশ করে।’ বিজ্ঞপ্তি।