সব স্কুল-কলেজে ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সব স্কুল-কলেজে বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া ইউনিয়ন পরিষদগুলোতেও পর্যায়ক্রমে ইন্টারনেট সার্ভিস চালু করা হবে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে গতকাল মঙ্গলবার বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক (বিটিএন) আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তথ্য বিনিময়বিষয়ক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও শতাধিক টেলিসেন্টার ব্যবস্থাপক কর্মশালায় অংশ নেন। বিকেলে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিজ্ঞপ্তি।