সব হারিয়েও ‘মুগ্ধ’ বিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির হামবুর্গ শহর থেকে সাইকেলে বাংলাদেশে এসে টাকা ও এটিএম কার্ড খোয়ানোর পর এখন দেশে ফেরার স্বপ্ন দেখছেন বিয়ন ফ্রন।গতকাল প্রথম আলোয় ‘বিয়নের কাছে ছোট হলো বাংলাদেশ!’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর বিয়নকে সাহায্য করার জন্য অনেকেই যোগাযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন, বাংলাদেশের হয়ে বিদেশি এই পর্যটকের সব খরচই বহন করতে চান তাঁরা। আরেকজন বলেছেন, বিয়ন যেহেতু দেশে দেশে কাজ করে টাকা উপার্জন করেন, তাই তিনি তাঁদের সঙ্গে কয়েক দিন কাজ করে পারিশ্রমিক হিসেবে ভ্রমণ খরচ নিয়ে যেতে পারেন। এ ছাড়া, বাংলাদেশের দুই সাইকেল অভিযাত্রীও বিয়নকে সব ধরনের সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন।বাংলাদেশে সব হারালেও এ দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ এই জার্মান। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে অর্থ নেওয়াটা বেশ লজ্জার। আমি এটা করতে পারব না।’ তিনি এও বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যে বন্ধুপরায়ণ, তা তো আমি আগেই বলেছি। সবাই তো বন্ধু ভেবে, সমব্যথী হয়েই আমাকে সাহায্য করতে এগিয়ে আসছেন। তাঁদের এই এগিয়ে আসাতে আমিও সাড়া দিতে চাই। আমি সবার সঙ্গে যোগাযোগ করে দেখব।’দেশে ফেরা প্রসঙ্গে বিয়ন বলেন, ‘এক দিন আগেও ভাবতে পারিনি, কী করে আমি দেশে ফিরব। কিন্তু এখন মনে হচ্ছে, এই চিন্তাটা কিছুটা হালকা হয়ে এসেছে মনে। এখন আমি দেশে ফেরার ভাবনাটা নির্ভাবনায় ভাবতেই পারি।’