সব হাসপাতালে বার্ন ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের সব জেলা হাসপাতালে বার্ন ইউনিট গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ ব্যাপারে চলতি বছরই কাজ শুরু হবে। জাতীয় স্বাস্থ্যনীতিতেও এটি অন্তর্ভুক্ত করা হবে। গতকাল রোববার জাতীয় সংসদে ওয়ারেসাত হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ বি এম আশরাফ উদ্দিনের প্র্রশ্নের জবাবে সারা দেশে ডাক্তার ও নার্সের পদ খালি থাকার কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এডহক ভিত্তিতে চার হাজার ১৩৩ জন চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। ইতিমধ্যে তিন হাজার ৫৫১ জন চিকিৎসক নিয়োগর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া নার্স নিয়োগের কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৩ হাজার ৫০০ কমিউনিটি স্বাস্থ্যসেবা সহকারী নিয়োগের প্রক্রিয়া চলছে।