সবকিছুর মূল মানুষকে ভালোবাসা: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান নূর। ফাইল ছবি
আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি বা সংগীত—সব কথার মূল হচ্ছে মানুষকে ভালোবাসা। কেরানীগঞ্জে এক ওরস মোবারকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গতকাল সোমবার কেরানীগঞ্জের বামনসুর এলাকার দেওয়ান বাড়িতে খালেক দেওয়ান ট্রাস্টের আয়োজনে ৯১তম বার্ষিক ওরস হয়। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী তাঁর গুরু ওয়াহিদুল হকের কথা স্মরণ করে বলেন, ওয়াহিদুল হক তাঁদের বাংলার গান শুনতে গ্রামে যেতে বলেছেন। পালাগান-বাউলগানের মধ্যে ভাব দর্শন আছে। গানের মধ্যে দিয়েও স্রষ্টাকে ভালোবাসা যায়, মানুষকে ভালোবাসা যায়। তিনি আরও বলেন, রাজনৈতিক মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে।

অনুষ্ঠানে পালাগান ও বাউলগান পরিবেশন করা হয়। স্বপন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, শাক্তা ইউপি চেয়ারম্যান মো. লিটন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন প্রমুখ।