সবচেয়ে কম বয়সী নারী এভারেস্ট জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালাভাত পূর্ণা
মালাভাত পূর্ণা

মাত্র ১৩ বছর ১১ মাস বয়স তার৷ এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় পর্বত এভারেস্ট জয় করেছে৷ সে ভারতের মালাভাত পূর্ণা। বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী এভারেস্টজয়ীও এখন সে। এভারেস্ট জয়ের সময় পূর্ণার সঙ্গে ছিল তার আরেক সহপাঠী আনন্দ কুমার।
ভারতের অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরী পূর্ণা বর্তমানে নবম শ্রেণির শিক্ষার্থী। অন্ধ্রপ্রদেশের নাজিমাবাদ জেলায় কৃষিশ্রমিকের সন্তান পূর্ণা সরকার পরিচালিত একটি সমাজকল্যাণমূলক বিদ্যালয়ে পড়াশোনা করে।
গত বছরের নভেম্বর মাসে এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করে পূর্ণা। বিদ্যালয়ের হোস্টেলে থেকেই পড়াশোনা করে যাচ্ছে পূর্ণা। পূর্ণার বাবার নাম দেবিদাস এবং মায়ের নাম লক্ষ্মী। এক ভাই আর এক বোন নিয়েই পূর্ণাদের সংসার। গত ২৫ এপ্রিল সকাল ছয়টায় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে সে। ভবিষ্যতে আইপিএস কর্মকর্তা হতে চায় পূর্ণা। পর্বত জয়ে যাওয়ার আগেই নিজের স্বপ্নের কথা জানিয়েছিল সে। পূর্ণার সর্বোচ্চ শিখর জয় সারা বিশ্বের মানুষকে উজ্জীবিত করবে বলে আশাবাদী পূর্ণা নিজেই। ভবিষ্যতে তাই দেশের জন্য কাজ করে যেতে চায় সে।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: এনডিটিভি, উইকিপিডিয়া, হাফিংটন পোস্ট