সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস ও ভূমিদস্যুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সিলেটে প্রচুর পতিত জমি রয়েছে। এই পতিত জমিও সিলেটের সবচেয়ে বড় অসুবিধার কারণ। পতিত জমির কারণে সিলেট ক্রমে ভূমিদস্যুপ্রবণ এলাকা হয়ে উঠছে। এই ভূমিদস্যুতা কীভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে, তা বলে বোঝানো যাবে না। এ জাতির সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস ও ভূমিদস্যুতা।’গতকাল শুক্রবার বিকেলে সিলেটের শাহি ঈদগাহ মাঠে সিলেট চেম্বারের মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।বাণিজ্য মেলা করতে মাঠের সমস্যার বিষয়ে আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী ভূমিদস্যুতা রুখতে স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আল্লাহর ওয়াস্তে সন্ত্রাসী ও ভূমিদস্যুদের রুখুন। আমি বারবার বলার পরও আপনারা তাদের রুখছেন না। আপনারা আপস করে ফেলেন। আপনাদের এই আপসকামিতাই সিলেটের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা।’বিকেল চারটায় শাহি ঈদগাহ মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফারুক আহমদ মিসবাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চেম্বারের মেলা কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান।সিলেটে বাণিজ্যিক প্রসারে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সিলেট শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য একটি উর‌্যাকৃষ্ট স্থান। এখানে সিরামিক, গ্লাসসহ যেকোনো ধরনের গ্যাসনির্ভর শিল্প স্থাপন করে সহজেই লাভবান হওয়া যাবে। কিন্তু কেন এত দিন সিলেটে শিল্পকারখানা গড়ে উঠল না, তা আমারও প্রশ্ন।’