সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাইরের’ মধ্যে ‘ভাইটামিন’ আছে, বুঝব কীভাবে?
মো. হাসান, নতুন উপশহর, যশোর
 শরীরের যে জায়গায় ‘মাইর’ দেওয়া হয়, সেই জায়গাটা ফুলে যায়। অতএব ‘মাইরে ভাইটামিন আছে’ (প্রমাণিত)।

বিদ্যুতের তার মাথার ওপর দিয়ে না নিয়ে মাটির নিচ দিয়ে নেওয়া যায় না?
লিমন আশরাফ, রংপুর
 যায়, কিন্তু সেটা করলে তো পৃথিবী সূর্যের মতো আলো ও তাপ উৎপন্ন করবে, এ কারণে করা হয় না।

পকেট খরচ কী?
মাহ্ফুজ, রৌমারী, কুড়িগ্রাম
 মা-বাবা কিংবা বড়দের দয়া।

সাগর কীভাবে শুকানো যায়?
শাকিল হোসেন, বোয়ালিয়া, রাজশাহী
 সাগরের সামনে অভাগাদের নিয়ে গেলে সাগর শুকাবে।

আমজনতা আছে কাঁঠালজনতা নেই কেন?
জুনিয়র হাসান, খান মার্কেট, বগুড়া
 কাঁঠালজনতা হলে একে অপরের সঙ্গে আঠার মতো লেগে থাকতাম, এতে অনেক অসুবিধা হতো।

অনন্ত জলিল থাকার পরও কেন বলা হয়, বাংলাদেশ কখনো দুর্নীতিমুক্ত হতে পারবে না?
সাদিয়া আফরিন, হাউজিং এস্টেট, কুষ্টিয়া
 এটা তো অসম্ভব কিছু নয়, তাই হয়তো অনন্ত জলিল আগ্রহ দেখাচ্ছেন না।

সেরা প্রশ্ন
আমি পরীক্ষায় ফার্স্ট হই না কেন?
আনিকা সামা, মুজিব সড়ক, সিরাজগঞ্জ
 আরেকজন ফার্স্ট হয় বলে।

অভিনন্দন আনিকা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।