সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ পোশাক পরে কেন?
রেহতামুল হক, নাজির শংকরপুর, যশোর
* ঘরে পোশাক রাখার অত জায়গা নেই বলে।

অনেক কবি-সাহিত্যিক ছদ্মনামে লেখেন কেন?
শারমিন আক্তার, ইডেন মহিলা কলেজ, ঢাকা
* কারণ, কবি বলেছেন, ‘নামে কি বা আসে যায়...’।

সবজান্তা রাজনৈতিক নেতা হলে কী হতো?
মো. আতিকুর রহমান, মসজিদ মিশন একাডেমি, রাজশাহী
* নির্বাচনে জিতলে পাঠকের কোনো প্রশ্নেরই জবাব দিত না।

চাকরিজীবীরা কোন জিনিসটা ছাড়া অচল?
ইফতেখার হোসেন, নরসিংদী
* অফিস ছাড়া অচল।

স্ট্যাপলার এবং গ্লু—এ দুটোর মধ্যে পার্থক্য কী?
ইব্রাহীম, মাস্টার কোয়ার্টার, হবিগঞ্জ
* স্ট্যাপলার কাজ করার সময় চিৎকার করলেও গ্লু সব সময় নীরবে কাজ করে।

পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর জিনিস কী?
মোহাম্মাদ মিনহাজ উদ্দিন, খিলগাঁও, ঢাকা
* মানুষের অনুভূতি, আঘাত পেলেই ভেঙে খান খান হয়ে যায়।

পাঠক রস+আলো পড়েন কেন?
অপু সরকার, পুঠিয়া, রাজশাহী
* রস+আলো পড়লে প্রথম আলো ফ্রি পাওয়া যায় বলে।

সেরা প্রশ্ন
বাংলাদেশে সবচেয়ে সফল ও লাভজনক ব্যবসা কোনটা?
মো. রায়হান, সোনাগাজী, ফেনী
* বেলুনের ব্যবসা। কারণ, এই ব্যবসায় বাতাস বিক্রি করলেই টাকা!

অভিনন্দন রায়হান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।