সবজান্তা সমীপেষু
তেলের দাম কমলেও বাসভাড়া কমছে না কেন?
সুদীপ্ত কুমার নাগ, খুলনা
* তেলের দাম কমেছে, বাসের দাম তো আর কমেনি!
প্রেমে পড়লে উঠব কীভাবে?
মাহমুদ হাসান, মুকসুদপুর, গোপালগঞ্জ
* যার প্রেমে পড়েছেন, তার বিয়ে পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন, বিয়ের পর স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছেন।
পড়াশোনা করেও মানুষ আজকাল বেকার থাকে কেন?
মুহাম্মদ নাঈমুর রহমান, হিঙ্গনরায়, কুড়িগ্রাম
* পড়াশোনার সঙ্গে চাকরি পাওয়ার কোনো সম্পর্ক নেই বলে।
সূর্যের আলো গরম, কিন্তু চাঁদের আলো ঠান্ডা কেন?
হিমু চন্দ্র শীল, কৈয়ারবিল, চকরিয়া, কক্সবাজার
* সূর্যের আলো সরকারি পণ্য, আর চাঁদের আলো
বেসরকারি পণ্য বলে।
সময়কে থামানোর উপায় কী?
রেহতামুল হক, নাজির শংকরপুর, যশোর
* ঘড়ির ব্যাটারি খুলে রেখে দিন।
বৃষ্টি হলে ব্যাঙ গান ধরে কেন?
এস এম শাহীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
* গায়ে বৃষ্টি পড়ে ভিজে যাওয়ায় ব্যাঙ আসলে বৃষ্টিকে গালাগাল দেয়, কিন্তু আমরা সেটাকে গান ভেবে ভুল করি।
কাঁদলে চোখ দিয়ে তেল না ঝরে পানি ঝরে কেন?
মো. সুমন আকন্দ, চণ্ডীপুর, রংপুর
* তেল ঝরলে সেটা নিয়ে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা ছিল বলে।
পরীক্ষার সময় এলে জ্বর-সর্দির প্রকোপ বেড়ে যায় কেন?
মো. ইনামুল হক, কুতুবপুর, চুয়াডাঙ্গা
* পরীক্ষার ভয় জ্বর-সর্দিকেও ছাড়ে না, এ কারণেই।
সেরা প্রশ্ন
ভোরবেলা মোরগ ডাকে কেন?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাসী, সিরাজগঞ্জ
* মুরগিকে ঘুম থেকে ওঠানোর জন্য।
অভিনন্দন মোকাদ্দেস, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।