সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁচির সময় চোখ বন্ধ হয়ে যায় কেন?
খায়রুল ইসলাম
কুশমইল, নঁওগা
* হাঁচির সঙ্গে বের হওয়া জীবাণু দেখে ভয়ে অজ্ঞান যাতে না হয়ে পড়ে, এ জন্য।

সবজান্তা ও মহাজ্ঞানীর মধ্যে কার দাম বেশি?
আজম খান
সাভার, ঢাকা
* দাম বেশি মহাজ্ঞানীর, তবে সবজান্তা অমূল্য!

কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে?
রোহিত রুদ্র
চট্টগ্রাম
* জিরাফের।

মানুষের শত্রু মানুষ হয় কেন?
মো. সুমন আকন্দ
পীরগাছা, রংপুর
* অন্য প্রাণীরা সব সময় মানুষের থেকে ১০০ হাত দূরত্ব বজায় রাখে বলে।

চীনের প্রাচীর কোথায় অবস্থিত?
হিমু চন্দ্র শীল
কৈয়ারবিল, চকরিয়া
* গুগল ম্যাপে।

দাঁতে পোকা ধরে কেন?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
* আনন্দের সময় যাতে তাদের দেখা যায়, এ জন্যই।

সেরা প্রশ্ন
অতিভক্তি চোরের লক্ষণ হলে ডাকাতের লক্ষণ কীভাবে বুঝব?
সালমান মির্জা
শ্যামলী, ঢাকা
* লক্ষণ বোঝার সময় পেলে তো!

অভিনন্দন সালমান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।