সবজান্তা সমীপেষু
সংলাপ কত দূর?
সুবীর চাকী, পুঠিয়া, রাজশাহী
আগে প্রলাপটা শেষ হোক!
মানুষ মানুষের জন্য কিন্তু কাজকর্মে বিপরীত কেন?
রাসেল মাহমুদ, মালিবাগ, ঢাকা
এখানে কাজকর্মের প্রসঙ্গটা এল কেন?
আমরা রাজনীতিবিদদের বুঝি না, নাকি তারা আমাদের বোঝেন না?
মো. হাসান, নতুন উপশহর, যশোর
তারা ঠিকই বোঝেন, কিন্তু আপনারা বোঝা তো দূরের কথা, চেনেনই না।
কূটনীতি ও রাজনীতির মধ্যে পার্থক্য কী?
মো. আবু সায়েম, মডার্ন মোড়, রংপুর
নীতি দুই জায়গায় কমন, কূট আর রাজ সমানে সমান!
ককটেল কী?
মাহ্ফুজ, রৌমারী বাজার, কুড়িগ্রাম
আভিধানিক অর্থে মোরগের লেজ যা শব্দ করে ফাটে,
পাবলিকের মধ্যে আতঙ্ক তৈরি করে!
বাংলাদেশের দক্ষ রাজনীতিবিদদের অদক্ষ রাজনীতির শেষ হবে কবে?
মো. ইমরান, বেলাব, নরসিংদী
যেদিন সব জনগণ এটা বুঝতে পারবে না, সেদিন।
বন্ধু আর শত্রুর মধ্যে পার্থক্য কী?
ঋতুপর্ণা ঘোষ, বনানী, ঢাকা
বাস্তবের, না ফেসবুকের?
সেরা প্রশ্ন
কাউকে টাকা গুনতে দেখলে অন্যরা তাকিয়ে থাকে কেন?
মো. বাবুল, কালীনাঘপুর, পাবনা
তাকিয়ে দেখে গোনা ঠিকঠাকমতো হচ্ছে কি না!
অভিনন্দন বাবুল
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।