সবজান্তা সমীপেষু
বালু কেন কর্দমাক্ত হয় না?
সুপ্ত পাল, বিনোদ বিহারী রোড, লক্ষ্মীপুর
বালুর সঙ্গে পানির সম্পর্ক ততটা ভালো নয় বলে।
আমার আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে! কিন্তু কলা ধরছে না কেন?
মাহ্ফুজ, রৌমারী, কুড়িগ্রাম
সারের অভাবে। আপনার আঙুলের গোড়ায় গোবর দিন।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কেন একাদশ
শ্রেণীতে ওঠার পর বিজ্ঞান শাখায় ভর্তি হতে পারে না?
মারুফা সুলতানা
দেবহাটা, সাতক্ষীরা
বিজ্ঞানের চাপে মানবিকতা ও ব্যবসা যেন লাটে
না ওঠে, সে কারণেই এ নিয়ম।
আপনি কি নিশ্চিত যে আপনিই সবজান্তা?
রোকন-উজ-জামান
রংপুর সরকারি কলেজ, রংপুর
অবশ্যই নিশ্চিত। কারণ, এখন বলে দিতে পারি আপনি কী করছেন।
আপনি এখন রস+আলো পড়ছেন। ঠিক কি না?
সেরা প্রশ্ন
বাংলাদেশে এখন সবচেয়ে অসহনীয় ‘টপিক’ কোনটা?
ইমরান হাসান, বেড়া, পাবনা
টপিকহীনতাই এখন সবচেয়ে বড় অসহনীয় টপিক।
অভিনন্দন ইমরান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।