সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছাত্ররাজনীতি লাভজনক পেশা কেন?
শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
 অলাভজনক হলে ছাত্ররা বেতন দেবে কীভাবে!
উত্তর আসলে একটি দিক, নাকি অন্য কিছু?
রোকন-উজ-জামান, রংপুর সরকারি কলেজ, রংপুর
 এর উত্তর দেওয়া হলো।
অন্ধকার এত কালো কেন?
মুনিরুল ইসলাম, শিবতলা (নতুনপাড়া), চাঁপাইনবাবগঞ্জ
 সারা দিন রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে।
টি-টোয়েন্টির সঠিক বাংলা কী হতে পারে?
জুনিয়র হাসান, খান মার্কেট, বগুড়া

 চা-বিশ!

দেশের হাল ধরতে হবে কেন? দেশটা কি তাহলে গরুর কাঁধের ওপর ভর করে আছে?
আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর
 এটা রাজনীতিবিদেরা ভালো বলতে পারবেন।

কথায় আছে, ধরি মাছ না ছুঁই পানি। পানি না ছুঁয়ে মাছ ধরা যায় কীভাবে?
জয়নাল আবেদীন, যাত্রাবাড়ী, ঢাকা
 হাতে গ্লাভস পরে নিলেই।

বাংলাদেশের ইনিংসের শেষ দিকটা ভালো হয় না কেন?
রাজিবুল ইসলাম, শ্রীপুর, মাগুরা
 সারা দিন খেলা খেলা খেলা! আর কত!

সেরা প্রশ্ন
ক্রিকেট ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপক পরাজিত দলের অধিনায়ককে আগে ডাকেন কেন?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
 আগে ডেকে বিদায় করে দেয়, যাতে জয়ী অধিনায়কের হাতে ট্রফিটা দেখে কান্নাকাটি শুরু না করে।

অভিনন্দন ফজল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।