সবজির সঙ্গে শত্রুতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধার-কর্জ করে ২০ শতক জমিতে মুলা ও ফুলকপি আবাদ করেছিলেন কৃষক আবু বক্কার শেখ। ফলনও ভালো হয়েছে। সবজি বিক্রি করে ভালো আয়ের স্বপ্ন দেখেছেন তিনি। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে সন্ত্রাসীরা তাঁর জমির সব সবজি কেটে নষ্ট করে ফেলেছে। পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গাঁতী গ্রামে এ ঘটনা ঘটেছে।এলাকাবাসী জানান, আবু বক্কার শেখ নিরীহ একজন কৃষক। তিনি কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। এলাকাটি সবজিপ্রধান হওয়ায় তিনি এ বছর ২০ শতাংশ জমিতে মুলা ও ফুলকপি আবাদ করেন। ফলনও খুব ভালো হয়েছে। কিন্তু শনিবার সকালে দেখা যায়, কে বা কারা রাতে তাঁর জমির সব মুলা ও ফুলকপিগাছ কেটে ফেলেছে।দাপুনিয়া ইউপির চেয়ারম্যান হাসান ইমাম বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা স্থানীয়ভাবে খোঁজখবর নিচ্ছি। আর ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।’