প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি পোড়ানোর দুটি মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহসহ ৫১ জন নেতা-কর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিচারিক আদালতের বিচারক আলাউল আকবর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন। একটি মামলায় ১৮ জন এবং অপর মামলাটিতে ৩৪ জন আসামি ছিলেন। এর মধ্যে খালেদ সাইফুল্লাহ দুটি মামলাতেই আসামি ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের সরকারবিরোধী আন্দোলন চলাকালে সদর উপজেলার রশিদাবাদ ও লতিবাবাদ এলাকায় দুটি গাড়ি পোড়ানো হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। ওই দুটি মালায় ৫১ জনকে আসামি করা হয়েছিল।