সবাই প্রচারণায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো নির্বাচন হতে যাওয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন শ্রমজীবীরা। ফলে অনেক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। পৌরসভার তাঁতপ্রধান এলাকা ঘুরে দেখা যায়, প্রার্থীদের প্রচারণায় অংশ নিতে তাঁত ফেলে অনেক শ্রমিক চলে গেছেন। লক্ষ্মীকোলা এলাকার তাঁতশ্রমিক আকবর আলী জানান, নির্বাচনের কাজ করে মজুরি ভালোই পাওয়া যাচ্ছে। মহেশপুর এলাকার তাঁতমালিক আসাদুল আলম বলেন, নির্বাচনী হাওয়া বইতে শুরু করার পর থেকে ঠিকমতো তাঁত চালানো যাচ্ছে না। ধানগড়া এলাকার ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে ভ্যান চালাইয়্যা ১০০ টাকা কামাই করা মুশকিল। কিন্তু নির্বাচনের কাজ করলে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।’