সবাইকে সরকারের উন্নয়নকাজে যুক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে নির্ধারিত সময়ের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সক্ষম হবে।

গতকাল রোববার সংসদ ভবনে শপথ কক্ষে আয়োজিত এক কর্মশালায় ফজলে রাব্বী কথা বলেন।

এসডিজি অর্জনে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্র রয়েছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে এসডিজি অর্জন সহজ হবে। ফজলে রাব্বী মিয়া বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বজনীন উন্নয়নের নিরিখে যে বিশ্ব শান্তির ধারণায় রাষ্ট্রপরিচালনায় ব্রত হয়েছিলেন, সেই চিন্তা-চেতনারই প্রতিফলন এমডিজি এবং এসডিজি। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে এবং হুইপ মো. শহীদুজ্জামান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।