সবার অংশগ্রহণে নির্বাচনের পক্ষে চীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই গতকাল সোমবার রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
হং লেই বলেন, বাংলাদেশের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র হিসেবে চীন আন্তরিকভাবে আশা করে যে বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষ দেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেবে এবং আলোচনার ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছাবে। যথাসময়ে সব দলের অংশগ্রহণে নির্বাচন, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান হং লেই। খবর ইউএনবি।