সবার আগে এরশাদের বিচার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, অবৈধভবে ক্ষমতা দখলকারীদের বিচার করতে হলে এরশাদের বিচার সবার আগে করতে হবে।তিনি গতকাল মঙ্গলবার রাজধানীতে জাতীয়তাবাদী তৃণমূল দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।হান্নান শাহ বলেন, হরতালে রাজপথে নামার পর বিএনপির সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমকে খুন করার পরও তাদের দলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীকে গ্রেপ্তার করা হয় না।তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তৃণমূল দলের সভাপতি হানিফ উদ্দিন ব্যাপারী। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব বরকতউল্লা, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, তৃণমূল দলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম সরকার প্রমুখ বক্তব্য দেন।